২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

জামায়াত নেতা মুক্তিযোদ্ধা তালেবের মৃত্যু

আপডেট: জুলাই ৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার রুকন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা জিউন। গত চার বছর আগে ব্রেইন স্ট্রোক করার পর থেকে স্বাভাবিক চলাচল করতে পারতেন না তিনি। স্ট্রোকসহ নানা জটিলতা নিয়ে ৪ জুলাই ( শুক্রবার ) আনুমানিক ভোর ৪ টায় ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৪ জুলাই ( শুক্রবার ) বাদ জুমআ দেওলা গোরস্থান মসজিদের সামনে রাষ্ট্রীয় গার্ড অব অনারের পর জানাজা শেষে দেওলা গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজের পূর্বে সকলের উদ্দেশ্যে টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বক্তব্য রাখেন।

 

জামায়াত নেতার মৃত্যুতে জেলা ও শহর আমীরের শোক 

টাংগাইল শহর জামায়াতের রুকন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ ও শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী। শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোতালেব হোসেনের ইন্তেকালে জামায়াত অনেক বড় এক সম্পদ হারালো। এ অভাব পূরণ হবার নয়। তারা জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন। নেতৃদ্বয় মহান আল্লাহ তাআ’লার কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধরার তাওফিক কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network