১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

কালিহাতীতে  হিন্দু সম্পত্তিতে দেয়াল নির্মাণে বাঁধা।। থানায় জিডি

আপডেট: জুলাই ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী( টাঙ্গাইল) :  টাঙ্গাইলের কালিহাতীতে  এক হিন্দু পরিবারের ক্রয়কৃত সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেয়ার ঘটনা ঘটেছে।জনৈক বিএনপি নেতার ভাই দলীয় প্রভাব দেখিয়ে বাধা প্রদান করেছে বলে অভিযোগকারী মানিক দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন।
এ ব্যাপারে মানিক দেবনাথ দেয়াল নির্মাণে বাধা ও হূমকীদাতা নজরুল ইসলামের বিরুদ্ধে কালিহাতী থানা সাধারণ ডায়রি করেছেন।জিডি নম্বর ১৫৫৮, তারিখ -৩০ জুন।
জানাযায়,কালিহাতী পৌরসভার কুষ্টিয়া মৌজার ৫২০ খতিয়ানের ,১০৯ নম্বর দাগের ৪০ শতাংশ জমি ২০১৯ সালে ক্রয় করে ভোগদখল করে আসছেন একই গ্রামের বাসিন্দা মৃত ক্ষিতিশ দেবনাথের পুত্র মানিক দেবনাথ। অতিসম্প্রতি মানিক দেবনাথ তার ক্রয়কৃত সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে বাঁধা দেন ঐ সম্পত্তি বিক্রেতা কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ আলীর চাচাতো ভাই মোঃ নজরুল ইসলাম পুর্নালী (৫২) ।
মানিক দেবনাথ জানান,আমার ক্রয়কৃত সম্পত্তিতে  আমি সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বাঁধা প্রাপ্ত ও হুমকির শিকার হয়েছি। ঐ সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছি তারই দ্বারা। নজরুল প্রভাবশালী পরিবারের সদস্য ।তার ভাই সাবেক কাউন্সিলর। আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংখ্যালঘু হিন্দু পরিবারের নিরীহ লোক । আমি দূর্বল তাই তারা অন্যায়ভাবে আমার ক্রয়কৃত সম্পত্তির দিকে লালসার দৃ‌ষ্টি ফেলে আমাকে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা, টেলিফোনসহ বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। নজরুল ও তার লোকজন আমার জীবনমানের যে কোন ক্ষতিসাধন করতে পারে বলে শংকিত হয়ে গত ৩০ জুন কালিহাতী থানায় একটি সাধারন ডায়রী করেছি।
এবিষয়ে,অভিযুক্ত নজরুল  মুঠোফোনে আমাদের প্রতিবেদককে বলেন,”  ঐ জমি আমিই মানিকের কাছে বিক্রি করেছিলাম। মানিক  ঐ সম্পত্তি পুনরায় বিক্রি করার কথা জানালে আমি তার কাছ থেকে উক্ত জমি কিনে নেওয়ার কথা হয় এবং কিছু টাকা বায়না দেই। সম্প্রতি আমাকে না জানিয়ে সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দেই এবং টেলিফোনে তারসাথে বাগবিতন্ডা হয়।”  লিখিত বায়না বা টাকা প্রদানের কোন প্রমানাদি আছে কিনা জানতে চাইলে কোন প্রমাণপত্র নাই বলেও জানান।
এবিষয়ে কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের চাচাত ভাই বিএনপি নেতা মোহাম্মদ আলী বলেন,” মানিকের সাথে আমার ভাই নজরুলের কোন বিরোধ নাই,মানিক উক্ত জমি বিক্রি করার জন্য নজরুলের সাথে কথা হয়েছে,আমরা বায়না দিতে চাইলে মানিক বায়না না নিয়ে একসাথে সমুদয় টাকা চায়,এতগুলো টাকা একসাথে দিতে না পারায় সমস্যা তৈরি হয়েছে।টাকা পরিশোধ করলেই মানিক জমি কবলা করে দিবে।”
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান বলেন,” অভিযোগটি তদন্তাধীন রয়েছে, আশা করছি খুব শীঘ্রই নিস্পত্তি হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network