২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

টাঙ্গাইলে শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

আপডেট: মে ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বৃহষ্পতিবার (১ মে) সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ ও জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সরকার কবীর উদ্দিন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড ও সিএন্ডবি মোড়-বটতলা হয়ে টাঙ্গাইল মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল শহর শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইকবাল হোসেন বাদল ও শহর শাখার সভাপতি খুবাইব খান সুজন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network