১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

টাঙ্গাইলে ছাত্রদলের বাধা উপেক্ষা করে জামায়াতের ইফতার

আপডেট: মার্চ ২০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

 নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল: টাঙ্গাইলে ছাত্রদলের বাধা উপেক্ষা করে ইফতার মাহফিল সম্পন্ন করেছে জামায়াত।১৯ মার্চ বুধবার টাংগাইল শহর জামায়াতের ১ নং ওয়ার্ডের ইফতার মাহফিলে বাধা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। টাংগাইল শহরের ১ নং ওয়ার্ডের কেডি মসজিদের সামনের মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাংগাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। প্রোগ্রাম শুরুর আগেই টাংগাইল জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল বাতেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি গ্রুপ ইফতার মাহফিল বন্ধ করার জন্য আয়োজক কমিটিকে চাপ দিতে থাকে থাকে। অপরদিকে জামায়াতের নেতৃবৃন্দও প্রোগ্রাম সফল করার ব্যাপারে অনড় অবস্থান গ্রহণ করন।ফলে উত্তেজনা সৃষ্টি হয়।ছাত্রদলের আব্দুল বাতেনের নেতৃত্বে হাসান, রুবেল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপনসহ ২০-২৫ জন মারমুখী অবস্থান নিলে জামায়াতের নেতাকর্মীদের সাথে হাতা হাতি শুরু হয়। পরে জামায়াতের জেলা আমীর আহসান হাবীব মাসুদ, টাংগাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।। এক পর্যায়ে ছাত্রদলের নেতারা চলে যায় ।পরে  সুন্দর ও সফলভাবে  জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network