২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইলের কালিহাতীতে একুশে বইমেলার উদ্বোধন

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপি একুশে বইমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৬ তম একুশে বই মেলার উদ্বোধন করেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল্লাহিল আজম।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হুসেইনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ড্যাব নেতা ডা: শাহ আলম তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ঢাকা মহানগর সভাপতি,বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়ামের সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এ কে এম আব্দুল আওয়াল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিহাতী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী মিয়া,নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোহর আলী।
বইমেলায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- লেখক ও গবেষক ড. আলী রেজা।
আলোচনা সভা শেষে ‘বক্তৃতা শুনে সারাংশ লিখন প্রতিযোগিতা’ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশে বইমেলার প্রথম দিনের সমাপ্তি ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network