২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হলেন সাংবাদিক নাসির

আপডেট: মে ২৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল : টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , বাংলাদেশ প্রতিদিন ও এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দিন । ২৫ মে ,২০২৪ তারিখ সোমবার টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এ গ্রুপে ১৮ জন ,বি গ্রুপে ১২ জন মোট ৩০ জন পরিচালনা পরিষদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন । টি ও রুলস অনুযায়ী ৩০ জন সদস্য কর্মকর্তা ভোটার হন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেন ।

তফসিলে ঘোষিত তারিখ অনুযায়ী ২১ মে বুধবার কর্মকর্তা নির্বাচনে সভাপতি পদে খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক পদে খন্দকার তারিকুল ইসলাম , সহ-সভাপতি পদে আলহাজ্ব লায়ন এম শিবলী সাদিক , সাইফুজ্জামান সোহেল , স্বপন ঘোষ , আলহাজ্ব মো: আশরাফ হোসেন ,বাদল মিয়াসহ পরিচালক নির্বাচিত হয়েছেন ২৩ জন।
এবারে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , বাংলাদেশ প্রতিদিন ও এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক নাসির উদ্দিন । সাংবাদিক নাসির পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইলের সাংবাদিক সমাজ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network