২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কালিহাতী সাধারণ পাঠাগারের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট: মে ১৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

মনিরুজ্জামান মতিন,কালিহাতী( টাঙ্গাইল ): ঐতিহ্যবাহী কালিহাতি সাধারণ পাঠাগারের বার্ষিক সাধারন সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে । ১৫ মে পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক, পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল , সহ-সভাপতি বাদল মাহমুদ, অধ্যাপক কাশিনাথ মজুমদার পি়ংকু প্রমুখ। সাধারণ সভায় নতুন কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয় ।


সভাপতির বক্তব্যে ইউএনও শাহাদাত হুসেইন বলেন, ” কালিহাতীতে পাঠক বাড়াতে হবে । পাঠক বাড়ানোর জন্য পরিকল্পিতভাবে কাজ করতে হবে । তিনি বলেন, শুধু কমিটির উপর নির্ভর করলে পাঠাগারের উন্নয়ন সম্ভব নয়। কালিহাতীর সকল আলোকিত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে পাঠাগারের উন্নয়নে কাজ করতে হবে । সভায় বিগত বছরের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল । সভায় সর্বসম্মতিক্রমে বিগত সালের অর্থনৈতিক আয়-ব‌্যয়ের হিসাব অনুমোদিত হয় ।
সভাটি পরিচালনা করেন আতিকুর রহমান ফরিদ ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network