২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

আপডেট: এপ্রিল ৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল :  জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে গত ৫ এপ্রিল, শুক্রবার  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল -৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা এডভোকেট জাফর আহমেদ।

টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মু. জোবায়েদ মল্লিক বুলবুল, ক্লিন টাঙ্গাইলের সভাপতি শাহীন চাকলাদার, সেন্টার ফর রুরাল ডিজেবল ডেভলপমেণ্ট(সিআরডিডি) টাঙ্গাইলের সভাপতি এইচকে ইউসুফজাই, সাপ্তাহিক পাপিয়া পত্রিকার প্রধান সম্পাদক মো. সেলিম তরফদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা  করেন টাঙ্গাইল জেলা জাতীয়  সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে দোয়া  পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ফজলুল হক।


দোয়া ও ইফতার মাহফিলে টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ও ১২টি উপজেলার সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network