২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন।। বাবুল আহম্মেদের মনোনয়ন দাখিল

আপডেট: মার্চ ২১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী : টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজে নির্বাচন কমিশনার ঘোষিত তফসীল অনুযায়ী বিদ্যালয় পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশিষ্ট সমাজ সেবক বাবুল আহম্মেদ স্কুল শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন।

২১ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে এলাকার প্রায় শতাধিক অভিভাবকদের সাথে নিয়ে ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন।
এসময় অভিভাবক সদস্য প্রার্থী বাবুল আহম্মেদ বলেন, আমাদের দাবি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন। ভোটাররা শান্তিপূর্ণভাবে যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তিনি আরও বলেন, আমি অভিভাবক সদস্য পদে নির্বাচিত হলে বিদ্যালয়ের উন্নয়ন ও এলাকার শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে সচেষ্ট ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network