১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

টাঙ্গাইলে এটিএম লুঙ্গি কারখানায় আগুন।। কোটি টাকার ক্ষয়-ক্ষতি

আপডেট: মার্চ ১১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল :  টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ কোটি টাকা পরিমান ক্ষতির আশঙ্কা করছে মালিকপক্ষ। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার করটিয়া এলাকার ক্ষুদিরামপুরে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ তুলার গোডাউনের পাশেই কারখানার ওয়ার্কশপে আগুনের শিখা দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় গোডাউনে কর্মরতরা চিৎকার শুরু করলে অন্যান্য শ্রমিকরা এগিয়ে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণেআনা  হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, ” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

এটিএম লুঙ্গি কারখানার উইভিং সেক্টরের পরিচালক শরিফুল ইসলাম জানান, ” তুলায় থাকা লোহা জাতীয় কোনো কিছু ছিটকে বিদ্যুৎ সংযোগে লেগে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হ‌য়ে‌ছে বলে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে।  “

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network