১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতীতে এস এস সি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে এস এস সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, কালিহাতি আর এস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম,তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজ এর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, ” পরীক্ষার্থীদের সাথে হলে ভালো আচরণ করতে হবে। কালিহাতিতে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ১৫ ফেব্রুয়ারী সারাদেশে একযোগে এসএসসি, কারিগরি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network