২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

সাংবাদিক বকুলের ছেলে সীমান্ত গোল্ডেন এ প্লাস পেয়েছে

আপডেট: জুলাই ২৯, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল  : টাঙ্গাইলের বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন বকুলের ছেলে সীমান্ত সিহাব এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করেছে। টাঙ্গাইলের কালিহাতি উপজেলাস্থ তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজ থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেড থেকে অংশ নিয়েছিলো সীমান্ত সিহাব।
তাঁর এ সাফল্যের জন্য তার বাবা , স্কুলের শিক্ষক-কর্মচারী, স্কুলটির প্রতিষ্ঠাতা সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উল্লেখ্য, ২০২১ সালে তার মমতাময়ী মা মারা যাওয়ার পর ভেঙে পড়ে সীমান্ত সিহাব। তার বাবা সাংবাদিক আনোয়ার হোসেন বকুল ও একমাত্র বড় বোন সূচীর স্নেহ -ভালোবাসায় এ পর্যন্ত আসতে পেরেছে বলে সে সাংবাদিকদের জানিয়েছে। ভবিষ্যৎ সাফল্যের জন্য সে সকলের নিকট দোয়া চেয়েছে। সীমান্ত সিহাব একজন দক্ষ ও সৎ  প্রকৌশলী হতে চায়।

সন্তানের সাফল্যের বিষয়ে সীমান্ত সিহাবের বাবা বিশিষ্ট সাংবাদিক ও সমাজ চিন্তক আনোয়ার হোসেন বকুল নেক্সটনিউজ বলেন, ” আমার ছেলের ফলাফলে  আমি সন্তোষ্ট।তবে ওর মা বেঁচে থাকলে অনেক বেশী খুশি হতেন। মহান রাব্বুল আলামীন  যেনো আমার ছেলেকে একজন খাঁটি মানুষ হিসেবে কবুল করে নেন । আমার ছেলের জন্য  সবার কাছে সেই দোয়া চাই । “

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network