২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালিহাতীতে নদী থেকে মাটিকাটা বন্ধের দাবীতে মানববন্ধন

আপডেট: জুন ৪, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকাবাসী নদী থেকে  ড্রেজার দিয়ে মাটি কাটার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে । ৪ জুন কালিহাতী উপজেলা  নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভার পূর্বে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্বারকলিপিতে তারা আব্দুল মোমেন গ্রুপের মাটিকাটা বন্ধের দাবী জানান। তারা জানান, ইতিপূর্বে মোমেন গ্রুপ মাটিকাটার জন্য সকল সরঞ্জাম প্রস্তুত করেছে। নদী থেকে মাটি কাটা হলে এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

তাই তারা মাটি কাটা বন্ধের জোর দাবী জানান।

এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মালেক ভুইয়া, অন্যান্য ইউপি সদস্যসহ বিপুলসংখ্যক জনসাধারণ   উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network