২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

ইউজিসি ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময়

আপডেট: এপ্রিল ২৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদকঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নব নির্বাচিত অফিসার্স অ্যাসোসিয়েশন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার বনানীর লেকশোরে এ মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অফিসারদের অভিন্ন স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে পরস্পরের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশের সকল অফিসার ও তাদের পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, মহাসচিব মীর মোঃ মোরশেদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও উপদেষ্টা মোঃ মাসুদুর রহমান, ইউজিসি এর নব নির্বাচিত অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম দস্তগীর, সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান ও মোঃ মোস্তাফিজার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মামুন পাটোয়ারী, কোষাধ্যক্ষ মোঃ মোরশেদ আহম্মদ, সদস্য মোয়াজ্জেম হোসেন সরকার, মোঃ নুর ইসলাম চৌধুরী ও মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ, সহ-সভাপতি সত্য সাহা, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য মোঃ ফারুক হোসেন ও মোঃ আব্দুর রফিক উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network