২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

মাদক বিরোধী অভিযানে টাঙ্গাইলে ২০০ পিচ ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

আপডেট: মার্চ ১৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

শনিবার(১২ মার্চ) দিবাগত জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মধুপুর উপজেলার গোপদ গ্রামের শরাফত আলীর ছেলে মোঃ হাসিম (২৬) ও মালাউড়ী গ্রামের আঃ রশিদের ছেলে রাশিদুল ইসলাম (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান,র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলে কর্মরত মেজর কাজী আলমগীর হোসেন এবং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ২০০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধের ঘাটাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network