২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

টাঙ্গাইলে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট: মার্চ ১৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

 

মনির হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ৬২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও একটি ট্রাক আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

শনিবার(১২ মার্চ) দুপুরে জেলার মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাসির গ্লাসওয়্যার এন্ড টিউব ইন্ডাস্ট্রিজ এর পশ্চিম পার্শ্বে প্রত্যাশা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম(৩৭) ও সাতক্ষীরা উপজেলার বিন্দকাঠি গ্রামের মনসুর আলীর ছেলে রবিউল (৫০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network