১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আপডেট: মার্চ ১০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : ‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম সহ কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network