২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কালিহাতীতে একাদশ শ্রেনীর নবীন বরণ

আপডেট: মার্চ ২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের এইচএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষে নবীন ছাত্রীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (০২ মার্চ) দুপুরে কলেজ অডিটোরিয়ামে ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. লুৎফর রহমান মতিন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য সেকান্দর আলী লেবু, উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার প্রমুখ।

এসময় সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবীন ও কলেজের সকল ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারি অধ্যাপক ধনঞ্জয় কুমার সেন।

বক্তারা বলেন- নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে অনেক ছাত্রী দেশের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network