১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

কালিহাতীতে ৫১পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ৫১ পিচ ইয়াবাসহ আলামিন ওরফে নয়ন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী বল্লা মধ্য পাড়া গ্রামের শাহীনুর রহমানের ছেলে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই আলামিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে এসআই কাজী ফয়েজুর রহমান, এএসআই রাকিবুল ও এএসআই জাহিদসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজ মাঠ থেকে ৫১ পিচ ইয়াবাসহ আলামিন ওরফে নয়ন নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network