২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আখতার এর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদ, সহকারী শিক্ষক ও সকল ছাত্র-ছাত্রীর আয়োজনে নরদহি উচ্চ বিদ্যালয় চত্বরে নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আর.পি.বসু (বাবুল বোস) এর সভাপতিত্বে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনছুর আলী, ছানোয়ার হোসেন ও ফটিক মন্ডল, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ সরকার, নরদহি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহ আলম মোল্লা, নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক রোখসানা আখতার ও নরদহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান প্রমুখ।
এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্দুল হালিম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network