২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালিহাতীতে পাট গুদামে আগুন।। ক্ষয়ক্ষতি ১২ লাখ টাকা

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে হঠাৎ করে পাটের গুদামে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সীমাকাছরা গ্রামে আলা বেপারীর ছেলে গনি বেপারীর পাট গুদামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

পাটগুদাম মালিক গনি বেপারী জানান, আমার ব্যক্তিগত পাট গুদাম সংলগ্ন ধান ভাঙানোর হলার মেশিনে সুইচে চাপ দেয়ার সাথে সাথে সর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। অতি অল্প সময়েই গুদামসহ হলারঘর এবং পাশে থাকা দোকানঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের লিডার আলতাফ হোসেন বলেন, আমরা সাপ্তাহিক আয়োজনের ধারাবাহিকতায় আজ একটি মহড়ায় ছিলাম। অগ্নিকা-ের সংবাদ পেয়ে আমরা এখানে দ্রুত উপস্থিত হই। এর আগে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ছিল। পরে আমরা এসে তাদের সাথে মিলিত হয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটে এ ঘটনা ঘটে। এতে গুদাম মালিকের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network