২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কালিহাতীতে মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন, টাঙ্গাইল : “আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্নীতিকে না বলুন” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে র্যালীটি কালিহাতী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, কালিহাতী থানার এসআই মাহাবুল ইসলাম, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল মনছুর, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সদস্য রফিকুল ইসলাম সিদ্দিকী ও শুকুর মাহমুদ তালুকদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network