২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

কালিহাতীতে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট: ডিসেম্বর ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালদিঘী উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজার বাড়ি উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে উপজেলার বল্লা থেকে একটি ইট বোঝাই ট্রাক এলেঙ্গা রোডে আসার সময় গোপালদিঘী স্কুলের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা মারে। এ সময় ওই অটোরিকশায় থাকা গোপালদিঘী স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী হাফিজা ঘটনাস্থলে মারা যান। অটোতে থাকা বাকী যাত্রীরা আহত হন। পরে ট্রাকটিকে উপস্থিত জনতা আটকে রাখেন। তবে ট্রাকটির চালক পালিয়ে যায়।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন,ঘটনাটি শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভারকে আটক করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network