২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত

আপডেট: ডিসেম্বর ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো কাভার্ডভ্যানের চালক ।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মোঃ নবীন হোসেন।

নিহত চালকের নাম আরাফাত মিয়া (৩২)। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের আলতাব আলীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৭৫১৯) ঢাকা থেকে যাচ্ছিলো। অপরদিকে, ঢাকা থেকে আসা একটি ছোট কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো অ-১১-১৬৪৫) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। কাভার্ডভ্যানটি রাস্তায় উল্টে যায়। এসময় কাভার্ডভ্যানের চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের চালক জাহাঙ্গীর হোসেন আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network