২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

কালিহাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট: নভেম্বর ৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে টাঙ্গাইলের কালিহাতীতে

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২১-২২ মৌসুমে সরিষা, গম, ভূট্টা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মশুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকবৃন্দ।

উল্লেখ্য ৪ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১ হাজার ৮০০ জন সরিষা, ৮ শত জন কৃষক গম, ১ হাজার ২ শত জন কৃষক ভূট্টা, ১ শত জন কৃষক সূর্যমুখী 🌻, ৪০ জন কৃষক পেঁয়াজ, ২৫০ জন কৃষক মশুর ও ১৫০ জন কৃষক খেসারি ডাল বীজ পাবেন। এছাড়াও প্রতি কৃষক এক বিঘা জমির জন্য ডিএপি ও এমওপি সার সহায়তাও পাবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network