২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কালিহাতীতে শেখ রাসেল দিবস পালিত

আপডেট: অক্টোবর ১৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

সোমাবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে সকাল ৭টায় অস্থায়ীভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ৯ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটা, অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে পুষ্পস্তক অর্পন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ উদ্দিন তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সালেক প্রমূখ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network