২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালিহাতীতে দলিল লেখককে মরণোত্তর ভাতা প্রদান

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে স্বর্গীয় দলিল লেখক স্বপন কুমার বণিক এর মরণোত্তর ভাতা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কালিহাতী দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে সমিতি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। কালিহাতী দলিল লেখক সমিতির  সভাপতি নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী সাবরেজিস্টার শহিদুল ইসলাম, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. মাসুম সরকার, দপ্তর সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য মো. শাহীন হোসেন, মো. আল-আমিন,। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ দলিল লেখক স্বপন কুমার বণিক এর স্ত্রীর নিকট মরণোত্তর ভাতার একলাখ টাকার চেক তুলে দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network