১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
“ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কালিহাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি: সভাপতি আফজাল, সম্পাদক এনামুল  ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া তাজকিয়া ডাক্তার হতে চায়

এবার এইচএসসি পরীক্ষা দিবে ১৪ লাখ শিক্ষার্থী

আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :  চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শেষ হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে ফরম পূরণ করেছেন। এজন্য আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন তারা। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৪১ হাজারের বেশি। আন্তঃশিক্ষা বোর্ড সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা পরিস্থিতিতে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে এবার কয়েক দফায় এইচএসসির ফরম পূরণ কার্যক্রম স্থগিত করা হয়। পরে ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শেষ হয়।

সূত্র জানায়, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ ও সিলেট বোর্ডে ফরম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ১ লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।

করোনা মহামারিতে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল ঘোষণা করা হয়। এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। করোনা মহামারি পরিস্থিতিতে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুধু নৈর্বাচনিক বিষয়গুলোর ওপর এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network