৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা

ডেঙ্গু রোগে শিশু আদীফার মৃত্যু।।শোকের মাতম

আপডেট: আগস্ট ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : আলোকিত কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি,মানবাধিকার ব্যক্তিত্ব আব্দুল আলীমের জৈষ্ঠ্য কন্যা আদিফা বিনতে আলীম (১১) মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। ২৯ আগস্ট রোববার ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। আদিফা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলো। আদিফার মৃত্যুতে তার গ্রামের বাড়ি কালিহাতীর ভাঙ্গাবাড়িতে চলছে শোকের মাতম। আদিফার প্রথম জানাযা নামাজ উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আযম মসজিদে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাঙ্গা বাড়ী গ্রামে দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে।

আদীফা ঢাকার উত্তরার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের মেধাবী ছাত্রী ছিলো।  ফুটফুটে মেধাবী মেয়ের মৃত্যুতে নির্বাক আব্দুল আলীম । আদীফার দাদা-দাদী  কান্নায় ভেঙ্গে পড়ছেন।  আবালবৃদ্ধবনিতা শিশুটির মৃত্যুতে বিলাপ করছেন। কান্নার রোল পড়েছে  পুরো বাড়িতে ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network