১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

ফসল রক্ষায় টেকসই বাঁধ নির্মান করা হবে : কৃষিমন্ত্রী

আপডেট: আগস্ট ২০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,মধুপুর : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, নদী তীরবর্তী ফসল      রক্ষায় টেকসই বাঁধ নির্মান করা হবে। তিনি ২০ আগস্ট  শুক্রবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানী ও জোকনাতে ঝিনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শনকালে এ কথা বলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ফসল রক্ষায় নদীশাসন ও বাঁধ রক্ষা করা জরুরি। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফসল চাষ করেই জীবিকা নির্বাহ করে। এ ফসলকে রক্ষা করতে হবে। সেজন্য দীর্ঘস্থায়ী সুরক্ষা ব্যবস্থা ও টেকসই বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়া হচ্ছে।

পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: সামিউল হক, সার্কেল এএসপি শাহিনা আখতারসহ স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, এ সরকারের আমলে শহরের সব সুযোগসুবিধা গ্রামেও পৌঁছে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তাঘাট নির্মাণ, আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ শহরের সুযোগসুবিধা গ্রামে সম্প্রসারিত হচ্ছে। এর ফলে চরাঞ্চল, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও শহরের মতো সুযোগসুবিধা বিস্তৃতি ঘটছে

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network