২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা

কালিহাতীতে ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: আগস্ট ২০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল  : টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে সাইদুর সিদ্দিকী ওরফে কালু (৩২) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার পূর্বাশুন্ডা এলাকার মৃত মুসা সিদ্দিকীর ছেলে।
এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কালু জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।

পরে তার বিরুদ্ধে কালিহাতী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network