২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর মোর্শেদ গ্রেফতার

আপডেট: আগস্ট ১৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর বহল আলোচিত  মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মোর্শেদ বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে।

জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি দেলোয়ার হোসেন বলেন, পৌরসভার সামনে থেকে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল মোর্শেদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিজ বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্প্রতি হাজী মোর্শেদ টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র, চারবারের নির্বাচিত কাউন্সিলর  হাফিজুর রহমান স্বপনের বিরুদ্ধে মামলা করে ব্যাপক আলোচিত সমালোচিত হয়েছিলেন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network