১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ছাপড়া ঘরের পাঁইড়ের সাথে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।

সোমবার(১৬ আগস্ট) উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার পুণ্য দাসের মেয়ে ৭ম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি (১৫)।

কিশোরীর বাবা পুণ্য দাস জানান, মেয়েটিকে শিশুকাল থেকে তার ছোট খালা লালন পালন করতো। সকালে কিস্তি দিয়ে হাঁস পুকুরে দিতে যায়, আসতে দেরি হওয়ায় খোঁজ করতে থাকি। প্রতিবেশী এক বাচ্চা তাকে পাশের একটি ফাঁকা বাঁড়ির ছাপড়া ঘরের বাহিরের দিকে পাঁইড়ের সাথে ওড়না দিয়ে ঝুলতে দেখে খবর দেয়। আমার শ্বাশুরি গিয়ে আহাজারি করে চিৎকার করলে সবাই গিয়ে তাকে নামিয় বাড়িতে আনতে আনতেই মারা যায়।

কালিহাতী থানার উপ-পরিদর্শক রুপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যাই মনে হচ্ছে, শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। একটি অপমৃত্যু মামলা হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network