২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 
শিরোনাম
জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান

প্রবল বৃষ্টিতে রাস্তায় ধ্বস, টাঙ্গাইলে হুমকির মুখে যোগাযোগ ব্যবস্থা

আপডেট: আগস্ট ১৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবায় প্রবল বৃষ্টিতে পাকা রাস্তা ধ্বসে পড়েছে। এতে ওই এলাকার মানুষদের যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

পৌরসভার দক্ষিণ বেতডোবা এলাকায় ঢালাই করা পাকা রাস্তার ধারে পুকুরের পাড়সহ রাস্তার কিছু অংশ পুকুরের মধ্যে ধ্বসে পড়ায় এ আশঙ্কার সৃষ্টি হয়েছে। রাস্তাটির প্রায় শত ফুট বিস্তৃত নিম্নভাগের মাটি সরে গিয়ে ওই পাকা রাস্তাটি ধ্বসে গেছে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিনের টানা বর্ষণে রাস্তায় ফাটল ধরে ছিল। গত বৃহস্পতিবারের ভারি বর্ষণে পুকুরের পাড়সহ পাকা রাস্তার মাটি পুকুরে ধ্বসে গেছে। এতে রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় সোলিং এ ফাটল ধরে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার না হলে দু-একদিনের বৃষ্টিতে কয়েকটি বসতঘর সহ রাস্তাটি পুকুরে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় কাউন্সিলর অজয় কুমার দে লিটন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারী বৃষ্টিতে রাস্তার ঢালাই এর নিচের মাটি সরে পুকুরে চলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। আগামী সোমবার মেরামতের কাজ শুরু করবো।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network