২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত “ক্যাশলেস বাংলাদেশ ” বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখার রোড শো  শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও কলেজে তায়কোয়ানডো প্রতিযোগিতা লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু কিশোর-কিশোরীদের ডিজিটাল আসক্তি কমাতে ক্রীড়া একটি প্রতিষেধক : মোঃ ছানোয়ার হোসেন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করতে খেলাধুলা শক্তিশালী মাধ্যম….. ছানোয়ার হোসেন পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দূর্বল করার জন্য … শাহরিয়ার কবীর

টাঙ্গাইলের কালিহাতীতে ৫০ লিটার মদসহ ২ জন গ্রেফতার

আপডেট: আগস্ট ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর এলাকা থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সকালে টাঙ্গাইল র‌্যাব -১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ হাতে নাতে ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কালিহাতী উপজেলার রামপুর এলাকার মোতালেবের ছেলে মিজানুর রহমান (৩০) ও একই এলাকার মিন্টু মিয়ার ছেলে সুজন বাবু (২৫)। গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network