১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

যমুনায় ভেসে উঠলো যুবকের লাশ

আপডেট: জুলাই ২৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

 

মনির হোসেন,টাঙ্গাইল  : টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনার একদিন পর ভেসে উঠলো যুবক মোতালেব সরকারের (২৬) লাশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে যমুনা নদীর সার পলশিয়া অংশে তার লাশ ভেসে উঠে। পরে খবর পেয়ে থানা পুলিশ মোতালেবের লাশ উদ্ধার করে।

জানা যায়, বুধবার (২৮ জুলাই) সকালে ১২ জন বন্ধু মিলে ছোট ডিঙি নৌকাযোগে নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। ওই সময় নৌকার ইঞ্জিন চালু করার পরপরই বঙ্গবন্ধু রেল সেতুর কাজে ব্যবহৃত বড় জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। ১২ জনের মধ্যে ১১ জন সাঁতরে জাহাজে উঠেন। নিখোঁজ হন মোতালেব সরকার।

জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সারাদিন নদীতে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বৃহস্পতিবার দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব জানান, মোতালেব সরকার নদীতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও ভূঞাপুর থানা পুলিশ অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে যমুনা নদীর সার পলশিয়া অংশে তার লাশ ভেসে উঠে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network