১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

কালিহাতীতে গৃহবধূর আত্মহত্যা

আপডেট: জুলাই ২৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী  : টাঙ্গাইলের কালিহাতীতে আমিনা বেগম নামের জনৈক গৃহবধুর আত্মহত্যা করেছে। কালিহাতী থানা পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদ গৃহবধূর আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে ,কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের পিক-আপ চালক সুলতান আহমদের স্ত্রী আমিনা বেগম (৩০) গাছে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ২২ জুলাই রাতে এই ঘটনা ঘটেছে।সকালে গাছ থেকে লাশটি নামানো হয়। ছোঁয়া নামের এক কন্যা ও আতিক নামের একজন পুত্র সন্তানের জননী ছিলেন আমিনা বেগম। স্বামী ও শ্বাশুড়ির সাথে আমিনা বেগমের সম্পর্ক ভালো ছিলোনা বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। আমিনা বেগম পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার বগাজান গ্রামের মেয়ে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network