১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

টাঙ্গাইলে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত

আপডেট: জুলাই ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শুক্রবার (১১ জুন) বিকালে থানাপাড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সহ-সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান সুমন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ-প্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শিশির দাস,সাদ,দুলাল প্রমুখ।

উল্লেখ্য, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network