১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

আইসিইউতে করোনা আক্রান্ত ফকির আলমগীর

আপডেট: জুলাই ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :   মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব।

তিনি বলেন, বাবার তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে সৌভাগ্যক্রমে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সিট পাই।

বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।

জানা যায়, করোনার উপসর্গ দেখা দিলে ফকির আলমগীরের নমুনা পরীক্ষা করানো হয়।

গত ১৪ জুলাই রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় ভাঙা থানার কালামৃধা গ্রামে ফকির আলমগীরের জন্ম। ১৯৭৬ সালে তিনি গড়ে তোলেন লোকপ্রিয় ঋষিজ শিল্পী গোষ্ঠী। এর মাধ্যমে তিনি গণসংগীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন।

ষাটের দশক থেকে তিনি বাংলা গান করছেন। বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তার গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। ৬৯ এর গণ অভ্যুথান, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ৯০ এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন তার গান দিয়ে।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান।  দীর্ঘ ক্যারিয়ারে তার কণ্ঠের বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ও সখিনা’ গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে।

তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করে

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network