২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

করোনায় টাঙ্গাইলে মৃত্যু ৯, কমেছে রোগী

আপডেট: জুলাই ১২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল :   টাঙ্গাইলে   একদিনে ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।  মৃত্যুবরণ করেছে ৯ জন।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে ২০৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৩৪ জন। জেলায় মোট মৃত্যু ১৬৪ জন। বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে ৮৩৫ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৩৪ জন ও উপসর্গ নিয়ে ৫২ জন রোগী চিকিৎসাধীন। গতকালের চেয়ে আজ রোগীর সংখ্যা অনেক কম।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network