৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

কালিহাতি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার

আপডেট: জুলাই ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার সময় উদ্ধার করা হয়েছে।

রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের সামনে থেকে ওষুধগুলো উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে দীর্ঘদিন যাবৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসিতে চাহিদানুযায়ী ওষুধ না দিয়ে স্টোরে জমা করতে থাকে । এতে ঐ স্টোরে বিপুল পরিমাণ ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়।

রবিবার মেয়াদোত্তীর্ণ ঐ ওষুধ ফেলে দেওয়ার উদ্দেশ্যে স্টোর রুমের পাশে পুরুষ ওয়ার্ডের সামনে জমা করে রাখে স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী ওষুধ গুলো উদ্ধার করেন এবং ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার জাহিদুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো উদ্ধার করা হয়েছে এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিরাজ আহমেদকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network