২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

কালহাতীতে মসজিদে ওসির বক্তব্য

আপডেট: জুলাই ৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী    : কালিহাতী উপজেলার ইছাপুর গোরস্থান মসজিদে সচেতনতামূলক আলোচনা  করেছেন কালিহাতী থানা পুলিশ।মুসুল্লিসহ সাধারণ জনগনকে  সচেতন করার জন্য পুলিশের চলমান কর্মসূচির অংশ হিসেবে তারা এ  উদ্যোগ গ্রহন করেন। কালিহাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান  উক্ত মসজিদে বক্তব্য রাখেন।

৯ জুলাই জুমার দিনে বাংড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছাপুর কবরস্থান মসজিদে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম , বাংড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি মুছা মন্ডল, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।

পবিত্র জুমার নামাজের পূর্বে ওসি মোল্লা আজিজুর রহমান জুমার নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অতিমারী করোনা থেকে বাঁচার জন্য তিনি সকল মুসুল্লিকে সরকারী নির্দেশ মেনে সচেতনতার সাথে চলার অনুরোধ করেন।  তিনি যেকোনো সমস্যায় তাঁর সাথে সরাসরি যোগাযোগ করতে আহবান জানান।  থানায় জিডি বা অভিযোগ   প্রসঙ্গে তিনি বলেন,  ” জিডি করত,, অভিযোগ করতে বা কোনো ভেরীফিকেশন করতে কোনো টাকা পয়সা লাগেনা । আমি বা আমার কোনো অফিসার টাকা নেয়না। ”

তিনি বলেন, পুলিশ  সবসময় আপনাদের পাশে আছে।আমি আপনাদের সেবা করতে এসেছি।

মুসুল্লিরা মনোযোগ দিয়ে ওসির আলোচনা শ্রবন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network