২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

বরগুনায় মাকে জানিয়েই আত্মহত্যা করলো কিশোরী

আপডেট: জুলাই ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সটনিউজ প্রতিবেদক, বরগুনা :   বরগুনায় মায়ের কাছে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জনৈক কিশোরী। এ ঘটনায়  জামাল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সদর থানার ওসি তারিকুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলেজ রোডের ভাড়া বাসা থেকে তারা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

আটক জামাল হোসেন (৩৫) ওই এলাকার আবুল বাশারের ছেলে।

কিশোরীর মায়ের অভিযোগ, তার ১৪ বছর বয়সী মেয়েকে উত্যক্ত করতেন জামাল। একাধিকবার তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও করেছেন সে। কয়েক দিন ধরে তার মেয়ে ও জামালকে নিয়ে প্রতিবেশীরা অনৈতিক সম্পর্কের অপবাদ দেয়। প্রতিবেশীরা কিশোরীকে গালমন্দ করেছে বলেও মায়ের অভিযোগ।

“এই অপমান সহ্য করতে না পেরে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।”

আত্মহত্যার আগে মেয়ে তার উদ্দেশে একটা চিঠি লিখে রেখে গেছে বলে তিনি জানান।

এ ঘটনায় এখনও মামলা হয়নি।

ওসি তারিকুল বলেন, জামালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network