১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার টাঙ্গাইলের এলেঙ্গা জমিদার বাড়িতে দুইদিনব্যাপী মেলা উদ্বোধন

সরকারী চাকুরেদের ফেসবুক ব্যবহারে কড়া বিধিনিষেধ

আপডেট: জুলাই ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

সচিবালয় প্রতিবেদক : সরকারি প্রতিষ্ঠানে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নির্দেশিকা যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিংয়ে কমিটি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৪ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করার জন্য বিধি-৪ শাখার পরিপত্র ২০২০ সালের ৭ মে জারি করা হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করছেন কি না তা পর্যালোচনা করতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরকে কমিটির সভাপতি করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, এ এস এম মুস্তাফিজুর রহমান ও খালিদ মেহেদী হাসানকে। একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুস সালাম চৌধুরীকে কমিটিতে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বিধি-৪ শাখার ২০২০ সালের ৭ মের পরিপত্র যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং কোনো কর্মকর্তা-কর্মচারী নির্দেশনা অমান্য করলে পর্যালোচনা করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network