২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান

পরীক্ষা না হলে অ্যাসাইনমেন্টেই মূল্যায়ন : মাউশি ডিজি

আপডেট: জুলাই ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :  চলমান করোনা ভাইরাসের কারণে এবার মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা আয়োজন করা সম্ভব না হলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে। কোনো অবস্থাতে এবার অটোপ্রমোশন দেয়া হবে না।

শনিবার (৩ জুলাই) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

তিনি বলেন, আমরা পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দিতে চাই। তবে কোনো কারণে যদি পরীক্ষা আয়োজন করা সম্ভব না হয়, তখন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের মূল্যায়ন করা হবে।

মাউশি ডিজি আরও বলেন, এবার কোনো অবস্থাতেই অটোপাস দেয়া হবে না। আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেগুলো সংরক্ষণ করতে বলেছি। পরীক্ষা না হলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network