১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

১ জুলাই থেকে চারদিন ব্যাংক বন্ধ

আপডেট: জুলাই ১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :   সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চারদিন দেশের ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারছেন না গ্রাহক। এই চারদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না।

বৃহস্পতিবার (১ জুলাই)  ব্যাংক হলিডে, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং লকডাউনের কারণে রোববার ছুটি ঘোষণা করায় একটানা চারদিন ব্যাংক বন্ধ থাকছে।

২০২১-২২ অর্থবছরের প্রথম দিনের সঙ্গে ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক রোববার ছুটি ঘোষণা করেছে।

তবে, এসময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন।

অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি অর্থ বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে।

ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network