২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি : সভাপতি তুহিন, সম্পাদক বাবর টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ

নাটোরের বাগাতিপাড়ার ইউ এন ও করোনায় আক্রান্ত

আপডেট: জুলাই ১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, নাটোর :    নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।  টিকার  দ্বিতীয় ডোজ নেওয়ার পরও তার পজিটিভ রিপোর্ট আসায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ইউএনও প্রিয়াংকা দেবী পালের শরীরে অসুস্থতা দেখা দেয়। পরে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। একই সঙ্গে তার তিন বছর বয়সি একমাত্র মেয়ের শরীরেও করোনার উপসর্গ রয়েছে।

এ ব্যাপারে ইউএনও প্রিয়াংকা দেবী পাল মোবাইল ফোনে বলেন, তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীর অনেকটা ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network