১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

 
শিরোনাম
টাঙ্গাইলের বাসাইলে রডের বদলে বাঁশ ব্যবহারকারী ঠিকাদার জাহাঙ্গীর ধরা-ছোঁয়ার বাইরে কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না : প্রতিমন্ত্রী টুকু জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সাথে উপজেলা কমিটির মত বিনিময় জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টুকু টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যান হত্যা মামলার রায় ।। বাপ্পা সহ ৩ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এনজিওর বই বিতরণ।। সমালোচনার ঝড় কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ

আপডেট: জুন ৩০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের  সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান ৩০ জুন,বুধবার   অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। স্বাগত বক্তৃব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।এ সময় প্রেস ক্লাবের কার্যকরি পরিষদের অন্যতম সদস্য, সাংবাদিক নেতা কামনাশীষ শেখরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর তাদের অনুভূতি ব্যক্ত করেন।

নতুন সদস্যরা হলেন দৈনিক সকালের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি মো. রাশেদ খান মেনন (রাসেল), সাপ্তাহিক জাহাজমারা’র প্রধান সম্পাদক ও নিউজ-২৪’র টাঙ্গাইল প্রতিনিধি মো.আতিকুর রহমান, দি এশিয়ান এইজ’র টাঙ্গাইল প্রতিনিধি মো.মাসুদ রেজা, সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক মো.গোলাম কিবরিয়া বড়মনি, দৈনিক সংবাদ প্রতিদিন’র টাঙ্গাইল প্রতিনিধি মো.তোফায়েল আহমেদ রনি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র টাঙ্গাইল প্রতিনিধি মো. আবু কাওছার আহমেদ, দৈনিক বণিক বার্তা’র টাঙ্গাইল প্রতিনিধি মো. পারভেজ হাসান, ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার মো. রেজাউল করিম, সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক মো. হাবিবুর রহমান, সাপ্তাহিক কালের স্বর’র সম্পাদক বিশিষ্ট কবি শামসুজ্জামান, দৈনিক আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি মো. আরমান কবির, দৈনিক জাগরণ’র জেলা প্রতিনিধি কাজল চন্দ্র আর্য্য ও দৈনিক টাঙ্গাইল সময়’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক। এর মধ্যে একজন সদস্য অনুপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রেসক্লাবে গত ১১ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জন সাংবাদিককে  সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network