১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

ধানমন্ডির বুফে লাউঞ্জে অনুষ্ঠিত হলো ই-ক্লাবের ঈদ পুনর্মিলনী

আপডেট: জুন ১৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক :   গতকাল ১২ জুন অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। ই-ক্লাব এর উপদেষ্টা লীজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক সহ জিবি সদস্য ও ইসি কমিটির বোর্ড মেম্বার, ফোরামসমূহের সদস্যরা ও সাধারণ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। বিকাল ৫ টায় এই আয়োজন শুরু হয়ে রাত ৯ টায় শেষ হয়।

সংগঠনের বিগত দিনের কড়চা আলোচনা, ঈদ কার্যক্রম, প্রাতিষ্ঠানিক প্রাপ্তি কতটুকু অর্জিত হলো – এসব বিষয়ের পাশাপাশি আগামীর কর্মপন্থাও এসময় আলোচনায় উঠে আসে।

প্রিয়জন হেল্থকেয়ার, ডি টেম্পেট ও ডিজিটাল হেল্থকেয়ার ফাউন্ডেশন এর সাথে তিনটি সমঝোতা স্মারকও এসময় স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, ই-ক্লাব বাংলাদেশ অনলাইন ও অফলাইন ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটা ফ্ল্যাগশিপ সংগঠন।

সুনামের সাথে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এই সংগঠন। উদ্যোক্তা তৈরী, প্রশিক্ষণ ও বিবিধ কাজ সুনামের সাথে করে যাচ্ছে ই-ক্লাব।

ই-ক্লাবের আগামী লক্ষ্য বাস্তবায়নের আশার মধ্য দিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের ইতি ঘটে।

সবশেষে ই-ক্লাব সভাপতি মুহাম্মদ শাহরিয়ার খান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network