১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর উদ্বোধন দূর্নীতির আখড়া টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস ।। তথ্য দিতে অপারগ।। অশোভন আচরণ বিভুরঞ্জন থেকে পুলক : সাংবাদিকদের জন্য সতর্ক সংকেত ——- রশিদ আব্বাসী টাঙ্গাইলের কালিহাতীতে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সার্ভিস রুল অমান্য ।। চেয়ার ছাড়ছেন না কালিহাতীর এলজিইডির ইঞ্জিনিয়ার ছানোয়ার জাগো নিউজের সেরা প্রতিবেদক হয়েছেন টাঙ্গাইলের নোমান কালিহাতীর ইউএনও ফারজানা আক্তারের কঠোর পদক্ষেপ।। আতংকে অপরাধীরা টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার

এবারও হজ্বে যেতে পারছেন না বাংলাদেশীরা

আপডেট: জুন ১২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক :   এবারও সৌদি আরবের বাহির থেকে কোনো মুসল্লি হজ করতে পারবেন না।  শুধুমাত্র সৌদির ভেতরে অবস্থানরত নাগরিক ও প্রবাসীরাই হজে অংশ নিতে পারবেন। তাই  এ বছরও হজে যেতে পারবেন না বাংলাদেশিরা।

শনিবার (১২ জুন) সৌদি সরকারের উদ্ধৃতি দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ তথ্য জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এ বছর সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারী মোট ৬০ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। ১৮ থেকে ৬৫ বয়সীদের মধ্যে যারা করোনার টিকা নিয়েছেন কেবল তাদেরকেই হজ পালনের সুযোগ দেওয়া হবে।

প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া, সারা বছর ওমরাহ পালন করতে গোটা বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান।

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার কারণে গত বছর প্রায় সাত মাস বন্ধ থাকার পর অক্টোবরে ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network